শিরোনাম

টাইফুন কাজিকির ভয়ে কাঁপছে ভিয়েতনাম, বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৭ কিমি

শক্তিশালী টাইফুন কাজিকি ভিয়েতনামের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি সোমবার দেশটিতে আঘাত হানতে পারে। বর্তমানে এই টাইফুনের কেন্দ্রে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৬৭ কিলোমিটার, যা আঘাত হানার সময় আরও বৃদ্ধি পেতে পারে।

টাইফুনের সম্ভাব্য তাণ্ডব এড়াতে ভিয়েতনাম সরকার উপকূলীয় এলাকার তিন লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। দেশটির কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, উপকূল লাগোয়া পাঁচটি প্রদেশের প্রায় ৩ লাখ ২৫ হাজার ৫০০ জন বাসিন্দাকে স্কুল ও সরকারি ভবনগুলোতে সরিয়ে নেওয়া হবে, যা অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যায়িত করেছে। টাইফুনের কারণে ভিয়েতনামের এক ডজনেরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …