শিরোনাম

ড. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৪ আগস্ট) ইসহাক দার জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে যান। দুই নেতার মধ্যে আধা ঘণ্টারও বেশি সময় ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, মুসলিম বিশ্বের ঐক্য এবং ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলোর করণীয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। এছাড়াও, মুসলিম দেশগুলোকে একত্রিত করে নেতৃত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থ এবং সম্ভাবনার ক্ষেত্র নিয়েও দুই নেতা কথা বলেছেন।

উল্লেখ্য, দুই দিনের সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান ইসহাক দার। এরপর তিনি বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন।

এছাড়াও দেখুন

রাজধানীতে ঝটিকা মিছিল: ২৪৪ নেতাকর্মী আটক

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে আটক করেছে …