সরকার এক আদেশে সহকারী ও সিনিয়র জজ পদমর্যাদার ৯৬ জন বিচারককে একযোগে বদলি করেছে। সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদেরকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।”
বদলি হওয়া বিচারকদের আগামী ২৮ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে, যারা বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে আছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের দিনই দায়িত্বভার হস্তান্তর করবেন এবং নতুন কর্মস্থলে যোগ দেবেন।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। এই বৃহৎ বদলির মাধ্যমে বিচার বিভাগে নতুন গতিশীলতা আনার চেষ্টা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
Rang Tv News & entertainment
