সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ জন বিচারপতিকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নিম্নোক্ত ২৫ জন ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগ করেছেন।” এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
নতুন নিয়োগ পাওয়া ২৫ জন অতিরিক্ত বিচারপতির মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, আইন ও বিচার বিভাগের কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিরা।
নতুন বিচারপতিদের তালিকা:
- সুপ্রিম কোর্টের আইনজীবী: আনোয়ারুল ইসলাম শাহীন, রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, আসিব হাসান, জিয়াউল হক, ফাতেমা আনোয়ার, আব্দুর রহমান, সৈয়দ হাসান যুবাইর এবং উর্মি রহমান।
- আইন ও বিচার বিভাগের কর্মকর্তা: অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, সচিব শেখ আবু তাহের, যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম এবং সলিসিটর রফিকুল ইসলাম।
- জেলা ও দায়রা জজ: চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এবং হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম।
- অন্যান্য: সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ-এ-মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবির, মনজুর আলম, লুৎফর রহমান, রেজাউল করিম, মাহমুদ হাসান, এ এফ এম সাইফুল করিম এবং এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।
এই নিয়োগের ফলে দেশের বিচার ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
Rang Tv News & entertainment
