ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুনতাহিনা টয়া এবার ভিন্ন লুকে ধরা দিলেন দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে। ঘুরতে ভালোবাসেন এই অভিনেত্রী প্রায়ই তার ভ্রমণের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। নীল সমুদ্র আর নীল আকাশের নিচে নিজেকে যেন নতুন করে খুঁজে পেয়েছেন তিনি। তার এই ভ্রমণের ছবিগুলো সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
টয়ার ফিটনেস সবসময়ই ভক্তদের অনুপ্রাণিত করে। এর আগেও তিনি শ্রীলঙ্কায় তার বেড়ানোর ছবি শেয়ার করেছিলেন, যা ব্যাপক প্রশংসিত হয়েছিল।
ব্যক্তিগত জীবনে টয়া অভিনেতা শাওনকে বিয়ে করেছেন। দুজনেই যখনই সুযোগ পান, তখনই দেশ-বিদেশে বেড়াতে যান।
উল্লেখ্য, মুনতাহিনা চৌধুরী টয়া লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এ পঞ্চম স্থান অধিকার করেছিলেন। রুমানা রশিদ ঈশিতা পরিচালিত ‘অদেখা মেঘের কাব্য’ নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। এরপর থেকে তিনি অনেক টেলিভিশন অনুষ্ঠান, নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। এছাড়াও, তিনি বেশ কিছু ভিডিও গানেও অভিনয় করেছেন।
১৯৯১ সালের ২৪ এপ্রিল রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করা টয়ার বাবা একজন ব্যবসায়ী এবং মা একজন স্কুল শিক্ষিকা। দুই বোনের মধ্যে টয়া ছোট।
আরো দেখুন
Rang Tv News & entertainment
