মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধ শেষ হয়ে যাবে। সোমবার তিনি জানান, “এই যুদ্ধ শেষ হওয়া প্রয়োজন। কারণ ক্ষুধা, নির্মম মৃত্যু ও প্রাণহানি বাড়ছে।” তিনি বিশ্বাস করেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি হবে।
যদিও এর আগেও ট্রাম্প প্রশাসন একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। বরং, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শত শত কোটি ডলারের অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্পের এই নতুন ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, অতীতে ব্যর্থতার পর এবার এই ঘোষণা কতটা বাস্তবসম্মত হবে।
Rang Tv News & entertainment
