শিরোনাম

বল করতে না পেরে গুলি করে ক্রিকেট ম্যাচের অধিনায়ককে হত্যা

ক্রিকেট ম্যাচে বল করতে না পেরে দলের অধিনায়ককে গুলি করে হত্যার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের গুজরাটে। এই নৃশংস হামলায় দুই ভাই নিহত হয়েছেন এবং তাদের চাচা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গুজরাট পুলিশ জানিয়েছে, সপ্তাহখানেক আগে একটি প্রীতি ম্যাচে এই ঘটনা ঘটে।

ডেইলি ক্রিকেট-এর প্রতিবেদন অনুযায়ী, বল করার সুযোগ না পেয়ে এক খেলোয়াড় তার দলের অধিনায়ক ফখর ইকবাল, তার ভাই এবং চাচাকে লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই ফখর ইকবাল মারা যান। তার ভাই ও চাচাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সোমবার (২৫ আগস্ট) ফখরের ছোট ভাইও হাসপাতালে মারা যান। আহত চাচা এখনও চিকিৎসাধীন।

গুজরাট পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাটি ক্রিকেট বিশ্বে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। খেলার মাঠের বিরোধ এমন ভয়াবহ রূপ নিতে পারে, তা কল্পনা করা কঠিন বলে মন্তব্য করেছেন অনেকে।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …