শিরোনাম

নেপালি শিক্ষার্থী আবিদ খান জাকসু নির্বাচনে কেন প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে প্রথমবারের মতো একজন বিদেশি শিক্ষার্থী প্রার্থী হয়েছেন। নেপালি নাগরিক আবিদ খান সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আবিদ খান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। তিনি নেপালের শ্রী বেঙ্গ শা উচ্চ মাধ্যমিক স্কুল এবং ন্যাশনাল ইনফোটেক কলেজ বিরগুঞ্জ থেকে শিক্ষা লাভ করেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

এর আগে, তিনি বাংলাদেশ ফার্মেসি সংস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আবিদ খান বলেন, “একজন বিদেশি শিক্ষার্থী হিসেবে কেন্দ্রীয় সংসদে প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে আমি অভিভূত। সামনের যাত্রায় সবার দোয়াপ্রার্থী। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে, ইনশাআল্লাহ।”

আবিদ খানের এই অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়াও দেখুন

রাজধানীতে ঝটিকা মিছিল: ২৪৪ নেতাকর্মী আটক

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে আটক করেছে …