শিরোনাম

বিয়ের ৬ মাসে সন্তান বাবার দাইত্ব কে নিবে?

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা অঙ্গদ বেদীর বিয়ে যতটা চুপিসারে হয়েছিল, তার চেয়েও বেশি আলোচনা ও সমালোচনা হয়েছিল তাদের প্রথম সন্তানের জন্ম নিয়ে। কারণ, বিয়ের মাত্র ছয় মাসের মাথায়ই তাদের কন্যা সন্তানের জন্ম হয়। এবার এই প্রসঙ্গে সরাসরি মুখ খুলেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা ধুপিয়া বলেন, “আমি অঙ্গদকে বিয়ে করার ছয় মাসের মধ্যে কন্যাসন্তানের জন্ম দিই। কীভাবে এটা সম্ভব হলো, তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। এখনও দেখি, কোনো অভিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন তা নিয়ে সমালোচনা হয়।” তিনি আরও বলেন, “আমি অন্তত নীনা গুপ্তা এবং আলিয়া ভাটের মতো অভিনেত্রীদের সঙ্গে একই সারিতে রয়েছি। সত্যি বলছি, এটা বিরক্তিকর।”

নেহার মতে, সমাজ যতই আধুনিক হোক না কেন, মাতৃত্ব নিয়ে প্রচলিত ধারণা এখনও বদলায়নি। তিনি বলেন, “মহিলাদের স্বাস্থ্য নিয়ে যেসব পুরোনো ধারণা রয়েছে, সেগুলো বদলানো জরুরি। আমি চাই সচেতনতা তৈরি হোক। নারীদের বোঝানো দরকার যে তারা একা নন। এসব বিষয় আড়াল করে রাখার কিছু নেই।” তিনি আরও জানান, যতই সমালোচনা হোক না কেন, তিনি এই বিষয়ে মুখ বন্ধ রাখবেন না।

তবে নেহার এই খোলামেলা মন্তব্যের জবাবেও নিন্দুকেরা নানা কটু কথা শুনিয়েছেন। কেউ বলেছেন, গর্ভধারণের বিষয়টি টের পেয়েই এই জুটি তড়িঘড়ি করে বিয়ে করেছেন।

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …