অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট অধিনায়ক মাইকেল ক্লার্ক বুধবার (২৭ আগস্ট) নাকে ত্বকের ক্যান্সারের কারণে অস্ত্রোপচার করিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে এই রোগে ভুগছেন।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি এই খবর জানিয়েছেন এবং মানুষকে ত্বকের যত্ন নিতে ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছেন। ক্লার্ক ২০০৬ সাল থেকে ত্বকের ক্যান্সারের জন্য চিকিৎসা নিচ্ছেন।
ক্লার্ক ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন। ওই বছরই তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তার এই পোস্টের পর ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
Rang Tv News & entertainment