শিরোনাম

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হলেন শফিকুল ইসলাম

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়েছে।

জানা যায়, শফিকুল ইসলাম ১৮তম বিসিএস ব্যাচের একজন সদস্য। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।

গত সাড়ে চার মাস ধরে ডিবিপ্রধানের পদটি শূন্য ছিল। গত ১২ এপ্রিল তৎকালীন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে বদলি করা হয়েছিল। এরপর থেকে একজন যুগ্ম-কমিশনার পদমর্যাদার কর্মকর্তা এই ইউনিটের দায়িত্ব পালন করছিলেন।

শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে কাজ করেন।

এছাড়াও দেখুন

পূজা উপলক্ষে বিনামূল্যে সেবা TBR-এর মানবিক উদ্যোগ

ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার শ্রী শ্রী আখড়া মন্দির প্রাঙ্গণে অলাভজনক সামাজিক সংগঠন The Bangladesh Resonaire (TBR)-এর …