সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনের নানা দিক নিয়ে একটি সিনেমা তৈরি হচ্ছে, যেখানে তার স্ত্রী ডোনা গাঙ্গুলীর সঙ্গে প্রেমের অধ্যায়টিও থাকবে। এই চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে অভিনেত্রী মিমি চক্রবর্তী-র নাম সামনে এলেও, নিউজ এইটিন বাংলা জানিয়েছে, এই চরিত্রে মিমির অভিনয়ের সম্ভাবনা নেই।

পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের এই সিনেমায় সৌরভের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। সিনেমায় ১৮ থেকে ২০ বছর বয়সী ডোনাকে দেখানো হবে, যে কারণে মিমিকে এই চরিত্রের জন্য বিবেচনা করা হচ্ছে না।

ডোনার চরিত্রে অভিনয়ের জন্য একজন নবীন বাঙালি অভিনেত্রীকে খোঁজা হচ্ছে এবং এর জন্য অডিশন চলছে।
মিমি চক্রবর্তী বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়। গত বছর রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। সামনে তাকে শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘রক্তবীজ ২’ সিনেমায় দেখা যাবে। এই ছবিতে মিমির বিকিনি পরা লুক নিয়ে ইন্টারনেটে বিস্তর আলোচনা চলছে। ‘রক্তবীজ ২’ আগামী ২৬ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে।
Rang Tv News & entertainment
