বলিউডের পরিচিত মুখ সোহা আলি খান, যিনি এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য, অতীতে কঠিন আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। লন্ডন স্কুল অব ইকনমিকস থেকে স্নাতকোত্তর শেষ করার পর তিনি একটি ব্যাংকে চাকরি শুরু করেন। মুম্বাইতে তার মাসিক ভাড়া ছিল ১৭ হাজার টাকা।
সম্প্রতি এক পডকাস্টে সোহা তার সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, “বছরে বাড়িভাড়ার খরচ প্রায় দুই লাখ চার হাজার, আর আমার বার্ষিক আয় ছিল দুই লাখ ২০ হাজার টাকা। তখন সঞ্চয় করা প্রায় অসম্ভব ছিল।”
সোহা যদিও একটি সম্ভ্রান্ত পরিবারের কন্যা, তিনি সবসময় স্বাধীন জীবনযাপন করতে চেয়েছেন। নিজের উপার্জনে নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি দৃঢ় ছিলেন। অভিনয়ে আসার আগে তার বাবা-মায়ের সমর্থন নিয়ে কিছুটা দ্বিধা ছিল। কিন্তু আর্থিক স্বাধীনতা তাকে নিজের সিদ্ধান্তে অটল থাকতে সাহায্য করেছে।
সোহা আরও বলেন, “আমি স্বাধীন হলেও পরিবারের সহায়তার নিরাপত্তা ছিল। এই নিরাপত্তা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছিল।” এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, আর্থিক স্বাধীনতা অর্জনের পাশাপাশি পারিবারিক সমর্থন কতটা জরুরি।
Rang Tv News & entertainment
