জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ারের নতুন গান ‘বন্ধু রে’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমি, সুর ও সংগীত করেছেন এপি শুভ, এবং এটি প্রকাশ করেছে এম এম প্রোডাকশন।
গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও ইফশিতা শবনম। ভিডিওটি ধারণ করা হয়েছে কক্সবাজারের মনোরম লোকেশনে এবং এর পরিচালনা করেছেন মোহন ইসলাম।
গানটি নিয়ে তানজিব সারোয়ার বলেন, “একটু আলাদা ধাঁচের এই গানটি আশা করি সবার ভালো লাগবে। রুমি ভাইয়ের লেখা এটি আমার প্রথম প্রকাশিত গান এবং এপি শুভর সংগীতায়োজনে গানটি সবাই পছন্দ করবেন।”
গীতিকার মামুন আফনান রুমি বলেন, “তানজিব ভাইয়ের জন্য আগেও কাজ করেছি, তবে সেই গানটি এখনও প্রকাশ পায়নি। ‘বন্ধু রে’ আগেই প্রকাশ পেল। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।” তিনি এম এম প্রোডাকশন এর কর্ণধার মামুনকে বিশেষ ধন্যবাদ জানান।
গানটি এখন ইউটিউবসহ অন্যান্য মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।
Rang Tv News & entertainment
