শিরোনাম

অভিনেতা গোবিন্দ কি সত্যি প্রতারণা করেছেন?

বলিউড অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদ নিয়ে বেশ কিছুদিন ধরে নানা গুঞ্জন ছড়াচ্ছিল। তবে এবার এই দম্পতি একসঙ্গে মন্দিরে উপস্থিত হয়ে সব জল্পনার অবসান ঘটালেন। সংবাদমাধ্যমের সামনে সুনীতা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, তাদের আলাদা করার ক্ষমতা কারও নেই।

সুনীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাহস থাকলে কেউ আমাদের আলাদা করে দেখাক! আমার স্বামী শুধুই আমার। গোবিন্দও শুধু আমার।” তিনি আরও বলেন, “যদি আমাদের মধ্যে কোনো সমস্যা থাকত, আমরা কি এভাবে একসঙ্গে প্রকাশ্যে আসতাম? আজ সবার গালে চড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে।”

৩৭ বছর ধরে দাম্পত্য জীবন পার করছেন গোবিন্দ-সুনীতা। সম্প্রতি গুজব ছড়িয়েছিল যে, সুনীতা গত ডিসেম্বরে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এবং গোবিন্দর বিরুদ্ধে প্রতারণা ও পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। কিন্তু সুনীতা এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “আমাদের কেউ আলাদা করতে পারবে না। ভগবান নেমে এলেও না। এমনকি শয়তানের পক্ষেও সেটা সম্ভব নয়।”

গোবিন্দ-সুনীতার মেয়ে টিনা আহুজাও সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছেন। টিনা বলেন, “মা-বাবাকে নিয়ে যা শুনছেন, সবই গুজব। আমি এসবের দিকে কোনো মনোযোগ দিই না। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ, আমার একটি সুন্দর পরিবার আছে।”

কিছুদিন আগে সুনীতার একটি আবেগঘন ভ্লগ শেয়ার করার পর থেকেই তাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়েছে বলে গুঞ্জন শুরু হয়েছিল। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, টিনা নিজেই মুম্বাই ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। কিন্তু সুনীতার বুধবারের বক্তব্য আপাতত সব গুঞ্জন শেষ করে দিয়েছে।

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …