বৃহস্পতিবার , সেপ্টেম্বর ৩ ২০২৬
শিরোনাম
পরীমণি কি আবারও প্রেমের সম্পর্কে
পরীমণি কি আবারও প্রেমের সম্পর্কে

পরীমণির রহস্যময় পোস্ট এই সানগ্লাস আমার নয়

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও প্রেমের গুঞ্জন উসকে দিয়েছেন। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে জীবন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি তার পোস্ট করা একটি ছবি এবং ক্যাপশন নতুন আলোচনার জন্ম দিয়েছে।

গত শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ফেসবুকে সানগ্লাস পরা একটি ছবি পোস্ট করেন পরীমণি। ক্যাপশনে তিনি লেখেন, ‘এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।’

পরীমণির এমন পোস্টের পর থেকেই ভক্তরা জানতে চেয়েছেন, ‘কে সে?’। অনেকেই মন্তব্য করেছেন, ‘পরবর্তী প্রেমিক তাহলে কে?’, আবার কেউ লিখেছেন, ‘ভালোবাসাই শক্তি।’

এর আগে সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে পরীমণির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিছুদিন পর সেই সম্পর্ক ভেঙে গেলেও সম্প্রতি তার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে সাদী উপস্থিত হওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। তবে সে বিষয়ে দুজনের কেউই কোনো মন্তব্য করেননি।

প্রেমের সম্পর্ক নিয়ে পরীমণি বরাবরই খোলামেলা। নতুন এই পোস্ট থেকে অনেকেই ধারণা করছেন, পরীমণি আবারও কোনো নতুন সম্পর্কে জড়িয়েছেন।

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …