রংপুরের পীরগাছায় দুটি পৃথক অভিযানে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় হাতেনাতে মোহাম্মদ হারুন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ইটাকুমারী বটতলা এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ওই বৃদ্ধকে রোদে শুকাতে রাখা ২ কেজি গাঁজার পাতাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খামার ইটাকুমারীর শাহ আলীর পুকুরপাড়ের কলাবাগানে বিশেষভাবে রোপণ করা ৩০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১০ কেজি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমের বড়ুয়া বলেন, “পৃথক দুটি অভিযানে মোট ১২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। শাহ আলী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
Rang Tv News & entertainment
