বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দশভুজা দেবীর বোধনের মাধ্যমে শুরু হচ্ছে। পুরাণ অনুযায়ী, দক্ষিণায়নে নিদ্রিত দেবী দুর্গার ঘুম ভাঙানোর জন্য এই বোধন বা বন্দনা পূজা অনুষ্ঠিত হয়। সেই অনুসারে আজ পঞ্চমীর সন্ধ্যায় মণ্ডপে-মন্দিরে এই বন্দনা পূজা সম্পন্ন হবে। এরপর কাল রবিবার থেকে মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।
অন্যদিকে, সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজা উপলক্ষে পাচ্ছেন টানা চার দিনের ছুটি। নির্বাহী আদেশে আগামী ১ অক্টোবর ছুটি থাকবে এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে ছুটি। এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এই দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন তারা। এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আনন্দের আবহ তৈরি হয়েছে।
Rang Tv News & entertainment