শিরোনাম

৩ সন্তানের মা হতে চান জাহ্নবী

‘ধড়ক’ দিয়ে ক্যারিয়ার শুরু করা জাহ্নবী কাপুর বলিউডে সাত বছর কাটিয়ে ফেলেছেন। এখনো পর্যন্ত ব্লকবাস্টার সিনেমা দিতে না পারলেও অভিনয়ে প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন শ্রীদেবীকন্যা।

সদ্যি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। মুক্তির পর এখন পর্যন্ত ভালোই সাড়া ফেলেছে ছবিটি।

এতে তার বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।
সম্প্রতি, তারা দুজনেই কপিল শর্মার দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে হাজির হয়েছিলেন। সেখানে সিনেমার পাশাপাশি মাতৃত্ব নিয়ে কথা বলেন জাহ্নবী।

অভিনেত্রী জানান, তিনি তিন সন্তানের মা হতে চান এবং দক্ষিণ ভারতে স্থায়ীভাবে সংসার পাততে চান।

কপিল তাকে এর পেছনের কারণ জিজ্ঞাসা করলে জাহ্নবী বলেন, ‘আমার মনে হয় ৩টা সন্তান থাকা ভালো, প্রথমত ৩ আমার জন্য লাকি নম্বর এবং দ্বিতীয়ত সবসময় ২ জনের মধ্যে ঝগড়া হয়। এমন পরিস্থিতিতে একজনের সমর্থন প্রয়োজন। বোন হোক বা ভাই (তৃতীয় সন্তান), সে যেই হোক না কেন, সে দু নৌকায় পা দিয়ে চলবে। দু’জনেই সমর্থন পাবেন।

আমি খুব ভেবেচিন্তে এই পরিকল্পনা করেছি।’
এর আগে কোমল নাহাটার শোয়ে জাহ্নবী বলেছিলেন, ‘আমি তিরুমালা তিরুপতিতে বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে থাকতে চাই। আমরা রোজ কলাপাতায় খাবার খাব আর গোবিন্দের নাম জপ করব। আমার চুলে মোগরা (জুঁইয়ের মালা) থাকবে এবং আমি মণি রত্নমের গান শুনব। আমি আমার স্বামীর মাথায় তেল মালিশ করে দেব’।

তিরুপতির সঙ্গে জাহ্নবীর বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি প্রতি বছর শ্রীদেবীর জন্মবার্ষিকীতে সেখানে যান। ছোটবেলায় মায়ের হাত ধরে তিরুপতি যেতেন জাহ্নবী, আর এখন তার সঙ্গে থাকেন মনের মানুষ শিখর পাহাড়িয়া। দীর্ঘদিন ধরেই শিখরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বনি কাপুর কন্যা। এই সম্পর্কে সায় রয়েছে বনিরও।

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …