এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে এখনো সিনেমায় দেখা যায়নি তানজিন তিশাকে। একাধিকবার সিনেমার গুঞ্জনে শিরোনাম হলেও শেষ পর্যন্ত আর পাওয়া যায়নি ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রীকে।
এর মধ্যেই খবর, বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে এই নায়িকা। শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এ দেখা যাবে তানজিন তিশাকে।
যদিও এখন পর্যন্ত এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা থেকে পরিচালক সবাই।
এও খবর, এখন পর্যন্ত মৌখিকভাবে চূড়ান্ত হলেও আগামী সপ্তাহেই সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হবার কথা রয়েছে তিশার। এর পরই সেপ্টেম্বরের মাঝামাঝিতে ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর।
সম্প্রতি একটি অনুষ্ঠানে শাকিবের সঙ্গে সিনেমা করা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তানজিন তিশা বলেন, ‘আমার দর্শকরা যেটা চান, আমিও সেটা চাই।
আমি সব সময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার। খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে।’
এদিকে পশ্চিমবঙ্গে ‘ভালোবাসার মরসুম’ নামে একটি সিনেমা করতে যাচ্ছেন তিশা।
সিনেমাটিতে তাঁর বিপরীতে রয়েছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত শারমান যোশি। জানা যায়, ভিসা জটিলতায় এর কাজ আটকে আছে।
Rang Tv News & entertainment
