শিরোনাম

শরিফুল এম খান: ডোনাল্ড ট্রাম্প মনোনীত সামরিক কর্মকর্তা

মার্কিন বিমানবাহিনীর বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খান যুক্তরাষ্ট্রের এক গোপন প্রতিরক্ষা প্রকল্পে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি এখন ‘গোল্ডেন ডোম’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি তদারকির দায়িত্ব পালন করবেন। এই প্রকল্পের নীতি নির্ধারণ, কৌশল ও প্রযুক্তি উন্নয়নের পুরো কার্যক্রম তার অধীনে পরিচালিত হবে।

শরিফুল খানের নিয়োগের বিষয়টি মার্কিন বিমানবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শরিফুল এম খান সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পান। এর পরই তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয় পেন্টাগন।

এর আগে, গত জুন মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব সামরিক কর্মকর্তাকে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন, শরিফুল খান ছিলেন তাদের একজন। নতুন পদে নিয়োগ পাওয়ার পর গত ২০ আগস্ট তার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।

ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খান ১৯৯৭ সালে ইউএস এয়ার ফোর্স একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট অপারেশন এবং জাতীয় গোয়েন্দা অভিযানের মতো গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের কাজে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। তিনি যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সামরিক দায়িত্ব পালন করেছেন এবং বহুমুখী অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন সামরিক সম্মাননাও অর্জন করেছেন।

এছাড়াও দেখুন

আফগানিস্তানে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট টেলিযোগাযোগ বন্ধ

আফগানিস্তানে তালেবান সরকার এবার দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, যা এই দেশটিকে সম্পূর্ণ ইন্টারনেট …