শিরোনাম

ভোটার না হয়েও জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ, কীভাবে?

১৬ বছর বয়স হলেই নাগরিকরা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) এই বয়সের নাগরিকদের তথ্য সংগ্রহ করবে এবং এনআইডি প্রদান করবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানিয়েছেন।

ইসি সচিব বলেন, “যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবেন। এর ফলে আমরা আগাম কিছু তথ্য সংরক্ষণ করতে পারব এবং তাদের এনআইডি দেওয়া হবে।” তিনি আরও জানান, কোনো নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হলেই তিনি স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

এনআইডির প্রয়োজনীয়তা তুলে ধরে ইসি সচিব বলেন, অনেক কাজেই কম বয়সীদের এনআইডি প্রয়োজন হয়। যেমন— যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যান, ব্যাংক হিসাব খুলতে চান বা চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়, এসব ছোটখাটো কাজে এনআইডি অপরিহার্য।

আখতার আহমেদ বলেন, এনআইডি না থাকায় ১৬ বছর বয়সী অনেক শিক্ষার্থী নানা অসুবিধায় পড়ছেন। তাই এখন থেকে ১৬ বছর ও তার বেশি বয়সীরা এনআইডি পাবেন। এর জন্য কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। যেকোনো সময়ই তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

এছাড়াও দেখুন

কখন এবং কেন জারি হয় ১৪৪ ধারা?

ঢাকা/কলকাতা: জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান হলো …