শিরোনাম

কারা পেলেন নেপালের নতুন মন্ত্রীর দায়িত্ব?

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তাঁর মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট কার্যালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় খোলা আকাশের নিচে শপথ গ্রহণ করেন নবনিযুক্ত মন্ত্রীরা। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তিন জন মন্ত্রীকে শপথ পাঠ করান।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইনজীবী ওম প্রকাশ আর্যাল। তিনি একই সঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ও সামলাবেন। দুর্নীতি, সুশাসন ও মানবাধিকার বিষয়ক মামলা পরিচালনায় তার খ্যাতি রয়েছে।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক পরিচালক কুলমান ঘিসিংকে জ্বালানি, অবকাঠামো, পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, সাবেক অর্থসচিব ও অর্থনীতিবিদ রমেশ্বর খানাল অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

এই নতুন মন্ত্রিসভা নেপালের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …