শিরোনাম

হঠাৎ পায়ে ঝিঁঝি ধরা কি গুরুতর রোগের লক্ষণ?

সকালে ঘুম থেকে উঠেই অনেকেরই পায়ে ঝিঁঝি ধরা বা খোঁচা খাওয়ার মতো অস্বস্তিকর অনুভূতি হয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি সাধারণত শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। দীর্ঘ সময় ধরে একই অবস্থানে বসা বা শুয়ে থাকার কারণে পায়ের রক্ত চলাচল কমে যেতে পারে, যার ফলে নার্ভে চাপ পড়ে এবং ঝিঁঝিঁ ধরা অনুভূত হয়। এটি সাধারণত একটি অস্থায়ী সমস্যা, যা নিজে থেকেই ঠিক হয়ে যায়।

তবে যদি ঘন ঘন এমনটা হয়, তাহলে তা কিছু দীর্ঘমেয়াদি সমস্যার ইঙ্গিত হতে পারে, যেমন ডায়াবেটিস, নার্ভ চেপে যাওয়া, ভিটামিন ঘাটতি অথবা কিডনির সমস্যা। এই ধরনের ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ঝিঁঝি কমানোর জন্য কিছু ঘরোয়া উপায় রয়েছে:

  • ঘাড় ও মাথার হালকা ব্যায়াম করুন।
  • পায়ের বুড়ো আঙুল চেপে ধরুন।
  • হালকা হাঁটাচলা করুন।

এছাড়া, এই সমস্যা প্রতিরোধের জন্য নিয়মিত ব্যায়াম ও যোগব্যায়াম করা, পায়ে গরম তেল মালিশ করা, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং খুব চাপা জুতো পরা থেকে বিরত থাকা প্রয়োজন। পাশাপাশি ধূমপান ত্যাগ করাও এই সমস্যার সমাধানে সাহায্য করতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, হঠাৎ করে পায়ে ঝিঁঝি ধরা ভয়ের কিছু নয়, তবে এটি নিয়মিত হলে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। শরীরের প্রাকৃতিক ইশারাকে উপেক্ষা না করে যত্ন নেওয়াই স্বাস্থ্যকর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়াও দেখুন

দিনের সেরা খাবার সকালে কী খাবেন, জানুন

দিনের শুরুতে শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি নিশ্চিত করতে সকালের নাশতা অত্যন্ত জরুরি। পুষ্টিবিদদের …