শিরোনাম

৪৭তম বিসিএস: কোন কেন্দ্রে কতজন ম্যাজিস্ট্রেট?

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) পরীক্ষা। এই পরীক্ষার জন্য ঢাকার ১১৩টি পরীক্ষা কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১২০ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ঢাকার ১১৩টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিটি হলের জন্য একজন করে ১১৩ জন এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোলরুমের জন্য সাতজন কর্মকর্তাকে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট আইন অনুযায়ী এই ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঢাকার কেন্দ্রগুলোর জন্য নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে আগামী ১৯ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও দেখুন

জীববৈচিত্র্যের মারাত্মক হুমকি জাল

উপকূলীয় জেলেদের রোজগারের স্বপ্ন ধ্বংস করছে চায়না দুয়ারি, বুচনা ও আটন নামের তিন ধরনের অবৈধ …