শিরোনাম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ জব্দ

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এই লকার দুটি জব্দ করা হয়। এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর মতিঝিলে অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এ বিষয়ে এনবিআরের গোয়েন্দা সেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকার ও হিসাব জব্দ করা হয়েছে। তিনি বলেন, লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে, তবে এখনই কিছু বলা যাচ্ছে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই লকার জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা আরেকটি লকারও এনবিআর-এর গোয়েন্দা সেল জব্দ করেছিল।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।

এছাড়াও দেখুন

গাজায় যুদ্ধ বন্ধ আব্বাসের সম্মতি, মধ্যপ্রাচ্যে নতুন মোড়?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনাকে’ স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনার …