ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলা ও বোমাবর্ষণে গত ২৪ ঘণ্টায় ৯৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৮৫ জন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তবে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তাই হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, বুধবারও খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন মোট ২ হাজার ৫শ ৪ জন। আহত হয়েছেন ১৮ হাজার ৩শ ৪৮ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলায় মোট ৬৫ হাজার ৬২ জন মারা গেছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
Rang Tv News & entertainment
