শিরোনাম

সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামে পুকুরে সাঁতার শিখতে গিয়ে আলিফ হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আলিফ স্থানীয় বাবু আকন্দের ছেলে এবং চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই দুঃখজনক ঘটনাটি ঘটে। কামারখন্দ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নয়ন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আলিফ তার কয়েকজন বন্ধুর সঙ্গে পাড়ার পুকুরে সাঁতার শিখতে নেমেছিল। কিছুক্ষণ পর তাকে আর দেখতে না পেয়ে তার বন্ধুরা চিৎকার শুরু করে। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং অনেক খোঁজাখুঁজি করেও আলিফকে খুঁজে পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে এবং আলিফের মরদেহ উদ্ধার করে।

কামারখন্দ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নয়ন হোসেন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই এবং ওই কিশোরের মরদেহ উদ্ধার করি।”

এছাড়াও দেখুন

গাজায় যুদ্ধ বন্ধ আব্বাসের সম্মতি, মধ্যপ্রাচ্যে নতুন মোড়?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনাকে’ স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনার …