শিরোনাম

হানি মাহমুদ: গাজার মানুষের দুর্ভোগের করুণ চিত্র

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের একটি হোটেলের প্রবেশদ্বারে ড্রোন বিস্ফোরিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এই হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরাই এই ড্রোনটি নিক্ষেপ করেছে।

এদিকে, অবরুদ্ধ গাজা সিটিতে লাগাতার বিমান হামলা ও ড্রোন থেকে বোমাবর্ষণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুধু আকাশ থেকেই নয়, ইসরায়েলি বাহিনী বিস্ফোরক বোঝাই রোবট পাঠিয়ে বাড়িঘর ধ্বংস করছে। এর ফলে হাজার হাজার মানুষ বাধ্য হয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

মধ্য গাজা থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, সেখানকার পরিস্থিতি মানুষের সহ্যের বাইরে চলে গেছে। তিনি বলেন, “রাস্তা দিয়ে অনেক মানুষ প্রাণ বাঁচাতে ছুটে যাচ্ছেন। একজন অসুস্থ রোগীকেও ঠেলাগাড়িতে করে তার আত্মীয়রা উত্তর দিকে নিয়ে যাচ্ছেন।”

গাজা সিটি থেকে পালিয়ে আসা এক ব্যক্তি জানান, শহরটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আকাশ থেকে নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ চলছে, আর ইসরায়েলি সেনারা রিমোট-কন্ট্রোল রোবট দিয়ে একের পর এক ভবন ধসিয়ে দিচ্ছে।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …