শিরোনাম

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দীন আহমেদ আর নেই

সাবেক অ্যাটর্নি জেনারেল এবং জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দীন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, যিনি জানান যে সালাউদ্দীন আহমেদ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ২০ জুলাই সালাউদ্দীন আহমেদ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। এর আগে, ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। আইন পেশায় যোগ দেওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে শিক্ষকতাও করেছেন।

এছাড়াও দেখুন

গাজায় যুদ্ধ বন্ধ আব্বাসের সম্মতি, মধ্যপ্রাচ্যে নতুন মোড়?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনাকে’ স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনার …