শিরোনাম

ট্রাম্পের সংবর্ধনায় ড. ইউনূস যোগ দিয়েছেন

আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূস এখন নিউইয়র্কে অবস্থান করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি এই সফরে অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এই অধিবেশন শুরু হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে এই সফরে রয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং তার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

অধিবেশনের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা কমপক্ষে ১০টি কর্মসূচিতে অংশ নেবেন। তার আজকের কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ এবং ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট (এফ৪ডি)’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশগ্রহণ। এছাড়াও তিনি ‘সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়ন’ বিষয়ক আলোচনায় যোগ দেবেন এবং দিন শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া এক সংবর্ধনায় অংশ নেবেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান। সফরের প্রথম দিন তিনি বেলজিয়ামের রাণী মথিল্ড, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেন।

 

আরো দেখুন বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় ধেয়ে আসছে হংকংয়ের দিকে

এছাড়াও দেখুন

আফগানিস্তানে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট টেলিযোগাযোগ বন্ধ

আফগানিস্তানে তালেবান সরকার এবার দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, যা এই দেশটিকে সম্পূর্ণ ইন্টারনেট …