শিরোনাম

অবৈধ খনিতে কাজ ধসের সময় ভেতরে ছিল শতাধিক শ্রমিক।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একটি অবৈধ স্বর্ণখনিতে ভয়াবহ ধস নেমেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১০০ জন শ্রমিক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের বরাত দিয়ে এই খবর জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ধসের সময় শতাধিক শ্রমিক খনির ভেতরে কাজ করছিলেন। উদ্ধারকারী বাহিনীর সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আরও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। খনি থেকে বেঁচে ফেরা শ্রমিক ইসা সানি বলেন, শতাধিক শ্রমিকের মধ্যে মাত্র ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …