অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের দখলনীতি বাস্তবায়নে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণে বিশ্বের ১৫০টিরও বেশি কোম্পানি কাজ করছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তাদের ডাটাবেজ হালনাগাদ করেছে, যেখানে ১৫৮টি কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়েছে, যারা আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃক অবৈধ ঘোষিত বসতিগুলোতে কার্যক্রম পরিচালনা করছে। কোম্পানিগুলোর বেশিরভাগই ইসরায়েলি হলেও, তালিকায় যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ফ্রান্স এবং জার্মানিতে নিবন্ধিত বহুজাতিক প্রতিষ্ঠানও রয়েছে। রিপোর্টে জোর দিয়ে বলা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত মানবাধিকার লঙ্ঘনকে উসকে দেওয়া থেকে বিরত থাকা। এই তালিকা কোম্পানিগুলোকে বসতি থেকে সরে আসতে চাপ সৃষ্টি করার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মনে করছে সিভিল সোসাইটি সংগঠনগুলো।
Rang Tv News & entertainment
