শিরোনাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট: পোর্টল্যান্ডে সেনা মোতায়েন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়া ট্রুথে এই ঘোষণা দিয়ে তিনি দাবি করেন, এই পদক্ষেপ ‘অভ্যন্তরীণ সন্ত্রাসীদের’ দমনে এবং কেন্দ্রীয় অবকাঠামো সুরক্ষায় নেওয়া হয়েছে।

ট্রাম্প বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের অনুরোধে তিনি যুদ্ধমন্ত্রী পেটে হেগসেথকে যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডে প্রয়োজনীয় সেনা পাঠাতে বলেছেন। তাঁর অভিযোগ, অ্যান্টিফা ও অন্যান্য দেশীয় সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কার্যালয়গুলো অবরুদ্ধ করে রেখেছে এবং হামলা চালাচ্ছে। ট্রাম্প ‘প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগের’ নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন। যদিও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এই ‘সর্বশক্তি প্রয়োগ’ দিয়ে ট্রাম্প ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …