শিরোনাম

নিজাম গ্রেপ্তার মসজিদে চুরির ঘটনায় মুসল্লিদের ক্ষোভ প্রশমিত।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে আলোচিত কুতুব শাহী মসজিদের দান বাক্স চুরির ঘটনার প্রধান আসামি নিজামকে (৪৭) দুই মাস পর অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনের নেতৃত্বে কুতুব মসজিদ পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া নিজাম অষ্টগ্রাম সদর ইউনিয়নের কুতুব শাহী মসজিদের খাদেম বাড়ির মৃত এরশাদ আলী শাহ ফকিরের ছেলে। চলতি বছর গত ৩০ জুলাই ঐতিহ্যবাহী এই মসজিদের প্রধান ফটকে সংরক্ষিত দান বাক্স ভেঙে নগদ টাকা চুরি হয়। এই ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে পরদিন থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। দুই মাস পলাতক থাকার পর নিজাম মিয়া আজ গ্রেপ্তার হলেন।

এছাড়াও দেখুন

যাত্রাবাড়ীর ধলপুরে এসি বিস্ফোরণ, পুড়ল পুরো পরিবার

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। …