শিরোনাম

আমাকে ডিবি কার্যালয়ে ঝুলিয়ে মারধর করা হয়েছিল

আবু বাকের মজুমদার, কুমিল্লার বরুড়া উপজেলার সন্তান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। ছাত্র রাজনীতির প্রতি তার আগ্রহ ছিল ছোটবেলা থেকেই, কেননা তার পরিবার রাজনৈতিকভাবে সক্রিয়। তার বাবা মোজাম্মেল হোসেন মজুমদার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, এবং মুক্তিযুদ্ধের সঙ্গেও তাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই তিনি ছাত্র রাজনীতিতে মনোনিবেশ করেন এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন বিয়ে করার মতো মানুষ এখনো খুঁজে পাননি তমা মির্জা

আওয়ামী লীগ সরকার ও ছাত্রলীগের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তার এই রাজনৈতিক সক্রিয়তার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে ফজলুল হক মুসলিম হল থেকে বের করে দেওয়া হয়। তবে গণঅভ্যুত্থানের পর তিনি পুনরায় হলে ফিরে আসতে সক্ষম হন।

জুলাই গণঅভ্যুত্থানে তিনি অন্যতম সমন্বয়কের ভূমিকা পালন করেন এবং বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন ছাত্র সংগঠন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আবু বাকের গণঅভ্যুত্থানে তার অংশগ্রহণ, নেতৃত্ব এবং অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেন, যা তার রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

এছাড়াও দেখুন

রাজধানীতে ঝটিকা মিছিল: ২৪৪ নেতাকর্মী আটক

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে আটক করেছে …