ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় একটি ব্যতিক্রমী বিদায় সংবর্ধনার আয়োজন করে, যা অনেকের নজর কেড়েছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান এবং অফিস সহায়ক মশিয়ার রহমান চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাদের সম্মান জানাতে বৃহস্পতিবার (৩১ জুলাই) ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় দেওয়া হয়েছে।
বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবং বিদ্যালয় কমিটির সভাপতি মো. দেদারুল ইসলাম। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা এবং সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আরো পড়ুন ট্রাম্পের নতুন আদেশে বাংলাদেশের শুল্ক কমলো, ভারতের শুল্ক বাড়লো
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, “চাকরি জীবনের শেষ সবার জীবনেই আসে, যা কষ্টকর হলেও মেনে নিতে হয়। আমরা আজ আমাদের দুই সহকর্মীকে বিদায় জানাচ্ছি, যারা দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন। তাদের বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখার জন্যই এই বিশেষ আয়োজন।” এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছে।
Rang Tv News & entertainment