শিরোনাম

নববিবাহিত এন্ড্রিকের ফোকাস: চোট কাটিয়ে রিয়ালে স্থায়ী আসন

ঊরুর মাংসপেশির চোটের কারণে ক্লাব বিশ্বকাপ মিস করা তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক ফিলিপেস রিয়াল মাদ্রিদে নিজের জায়গা পাকা করতে মরিয়া। স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন থাকলেও যে রিয়াল তাকে ধারে পাঠাতে চায়, এন্ড্রিক স্পষ্টত মাদ্রিদেই থাকতে আগ্রহী। তাই নতুন মৌসুমের আগে ফিট হতে জাভি আলোনসোর পক্ষ থেকে আসা চাপ সামলাতে তিনি হানিমুনেও ব্যক্তিগত ফিজিক্যাল ট্রেইনারকে সঙ্গে নিয়েছেন।

১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা সম্প্রতি তার ৫ বছরের বড় প্রেমিকা মিরান্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বর্তমানে তারা টোকিওতে হানিমুন করছেন, যেখানে এন্ড্রিক নিয়মিত নিজের ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন।

‘কাদেনা সার’ জানিয়েছে, এন্ড্রিকের এই ট্রেইনার পালমেইরাস থেকেই তার বিশ্বস্ত সঙ্গী। নববিবাহিত স্ত্রীকে নিয়ে জাপান সফরে থাকলেও, দ্রুত পেশাদার ফুটবলে ফেরার জন্য এন্ড্রিক তার ট্রেইনারের সাথে নিয়মিত পুনর্বাসন সেশন অনুসরণ করছেন।

ইনজুরির কারণে ক্লাব বিশ্বকাপ মিস করার পর রিয়ালে তার অবস্থান নিয়ে প্রশ্ন দেখা দেয়, বিশেষত যখন গঞ্জালো গার্সিয়া একাদশে সুযোগ পান। সাবেক কোচ কার্লো আনচেলত্তির অধীনেও এন্ড্রিক ম্যাচ টাইম কম পেয়ে অসন্তুষ্ট ছিলেন, যেখানে ৩৭ ম্যাচে বদলি হিসেবে নেমে ৭ গোল করেছিলেন। তিনি আশা করছেন, নতুন কোচ জাবি আলোনসোর অধীনে রিয়ালে আরও বড় সুযোগ পাবেন।

আরো দেখুন ভিসা প্রক্রিয়া সহজ করতে মার্কিন দূতাবাসের নতুন বার্তা

তবে রিয়াল তাকে ধারে অন্য ক্লাবে পাঠানোর কথা ভাবছে যাতে তিনি আরও বেশি খেলার সুযোগ পান। তা সত্ত্বেও, এন্ড্রিকের পুরো মনোযোগ রিয়াল মাদ্রিদেই নিবদ্ধ। বর্তমানে তিনি স্ত্রীর সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন।

উল্লেখ্য, এন্ড্রিকের স্ত্রী মিরান্ডা একজন পুষ্টিবিদ, মডেল এবং সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সার। গত বছর স্পেনের বিপক্ষে ম্যাচের পর গ্যালারিতে এন্ড্রিকের চুম্বনের ছবি ভাইরাল হওয়ার পর থেকে এই জুটি আলোচনায় আসেন এবং চলতি বছরের শুরুতে তারা বিয়ে করেন।

এছাড়াও দেখুন

গাজায় যুদ্ধ বন্ধ আব্বাসের সম্মতি, মধ্যপ্রাচ্যে নতুন মোড়?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনাকে’ স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনার …