ঢাকাস্থ মার্কিন দূতাবাস উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে জরুরি নির্দেশনা দিয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পোস্টে এই নির্দেশনা প্রকাশ করা হয়।
পোস্টে শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়েছে, “যোগ্যতাসম্পন্ন আন্তর্জাতিক শিক্ষার্থীরা দ্রুত স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করুন।” এর মূল কারণ হলো, ভিসা প্রক্রিয়াকরণের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করা এবং অপ্রত্যাশিত বিলম্ব এড়ানো।
আরো দেখুন: সাবেক স্বামীর মিথ্যাচারের শিকার হয়েছিলেন বাঁধন
শিক্ষার্থীদের যেকোনো সহায়তার জন্য দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত শিক্ষাবিষয়ক সেবাদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আবেদন করেন। তাদের ভিসা প্রক্রিয়া সহজ করতে এবং প্রয়োজনীয় তথ্য জানাতে দূতাবাস নিয়মিতভাবে কাজ করছে। এই বার্তাটি শিক্ষার্থীদের সঠিক সময়ে প্রস্তুতি নিতে উৎসাহিত করবে।
Rang Tv News & entertainment
