শিরোনাম

ওমরাহ পালন করলেন অভিনেত্রী লামিমা লাম, প্রকাশ করলেন ছবি

ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী লামিমা লাম সম্প্রতি ওমরাহ হজ পালন করেছেন। বুধবার (৬ আগস্ট) সকালে তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে মক্কা শরিফের কিছু ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে তাকে হাজিদের পোশাকে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছবিগুলোর ক্যাপশনে লামিমা লাম লেখেন, “আলহামদুলিল্লাহ, আমি ওমরাহ করতে পেরেছি। এটা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা। সবার দোয়া চাই।” তার এই পোস্টের নিচে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচালক কাজল আরেফিন অমিও তার পোস্টে ‘মাশাআল্লাহ’ লিখে মন্তব্য করেছেন।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের মাধ্যমে লামিমা লাম দর্শকের কাছে পরিচিতি লাভ করেন। ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী মডেলিং এবং বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করছেন।

সাথে আরো দেখুন প্রধান উপদেষ্টার বাসভবনের চারপাশে সভা-সমাবেশ বন্ধের ঘোষণা

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …