শিরোনাম

মরক্কোর কুকুর নিধনে প্রতিবাদ সরব জাহ্নবী কাপুর

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ উপলক্ষে রাস্তা পরিষ্কারের পরিকল্পনায় ৩০ লাখ কুকুর হত্যার সিদ্ধান্ত নিয়েছে মরক্কো প্রশাসন। এই অমানবিক খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে প্রাণীপ্রেমীদের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে ক্ষোভ প্রকাশ করে জাহ্নবী লিখেছেন, “এটা সত্যি হতে পারে না! রাস্তার পশুদের পুনর্বাসনের নানা পথ রয়েছে। ওদের হত্যা করে রাস্তা পরিষ্কার করতে চাইছেন আপনারা? অপরাধীদের দল!”

জানা গেছে, স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো। সেই আয়োজনকে ঘিরে দেশের সৌন্দর্যবর্ধন ও অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবেই এই ‘রাস্তা পরিষ্কার’ অভিযান শুরু হয়েছে। ৩০ লাখ পথকুকুর নিধনের পরিকল্পনা তারই একটি অংশ। আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা সংস্থাগুলো বলছে, মরক্কো অতীতেও কুকুরদের বিষ প্রয়োগ বা পিটিয়ে হত্যা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্ত নিয়ে চলছে তীব্র প্রতিবাদ। অনেকে বলছেন, বিশ্বকাপের প্রস্তুতির নামে এমন নিষ্ঠুরতা অমানবিক ও সভ্যতার জন্য লজ্জাজনক।

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …