শিরোনাম

শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন পূরণের আহ্বান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড. ইউনূস-এর গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বুধবার (৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান।

মির্জা ফখরুল বলেন, লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে ঘোষণা এসেছে, তাকে বিএনপি সমর্থন করছে। দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অচলাবস্থা দূর করবে এবং গণতন্ত্রের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিএনপি মনে করে, এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের। মির্জা ফখরুল সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানান, যেন সবাই মিলে এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। তিনি গণতন্ত্রের সংগ্রামে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের সুচিকিৎসার জন্য সরকারের কাছে দাবি জানান। মির্জা ফখরুল বলেন, বিএনপি দীর্ঘ আট বছর এই গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।

এছাড়াও দেখুন

রাজধানীতে ঝটিকা মিছিল: ২৪৪ নেতাকর্মী আটক

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে আটক করেছে …