বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার মোট ৭৬ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদ থেকে বদলি করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের ৮২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, অর্ধশতাধিক অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।
নতুন এই প্রজ্ঞাপন অনুযায়ী, ওএসডি হওয়া ৭৬ জন পুলিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়, রাজশাহীর সারদায় অবস্থিত পুলিশ একাডেমি (পিটিসি) এবং অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্রে সংযুক্ত করা হয়েছে।
Rang Tv News & entertainment
