বিশেষজ্ঞরা বলছেন, নিত্যদিনের সঙ্গী লিপস্টিক আপনার স্বাস্থ্যের জন্য নীরব বিপদ ডেকে আনতে পারে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের স্কুল অব পাবলিক হেলথের একটি গবেষণায় জানা গেছে, অধিকাংশ লিপস্টিকে ক্রোমিয়াম, লিড, অ্যালুমিনিয়াম এবং ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর ধাতব পদার্থ থাকে। এই বিষাক্ত উপাদানগুলো নিয়মিত শরীরে প্রবেশ করলে কিডনি, ফুসফুস ও হাড়ের মারাত্মক ক্ষতি হতে পারে।
যারা প্রতিদিন ২ থেকে ৩ বার লিপস্টিক ব্যবহার করেন, তাদের শরীরে ক্যাডমিয়ামের মতো বিষাক্ত পদার্থ জমা হওয়ার সম্ভাবনা বেশি। এর ফলে শুধু অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতিই নয়, হরমোনের ভারসাম্যও নষ্ট হতে পারে। লিপস্টিক ও লিপ বামে ব্যবহৃত প্যারাবেন নামক রাসায়নিক উপাদান ইস্ট্রোজেন হরমোনের ওপর প্রভাব ফেলে, যা স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়।
তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, সৌন্দর্যচর্চা যেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। লিপস্টিক কেনার সময় পণ্যের লেবেল ভালোভাবে দেখে নেওয়া এবং যতটা সম্ভব রাসায়নিকমুক্ত বা প্রাকৃতিক উপাদানযুক্ত লিপস্টিক ব্যবহার করা উচিত।
Rang Tv News & entertainment
