বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাতবার্ষিকী বুধবার (৬ আগস্ট) পালিত হয়েছে। এই উপলক্ষে রাজধানীর ধানমন্ডির বাসায় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন।
এ সময় বেবী নাজনীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি এবং ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে ২০২৪ সালের ১০ নভেম্বর দেশে ফিরেছেন বেবী নাজনীন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে আওয়ামী লীগ সরকারের শাসনামলে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। আট বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে তিনি আবারও মঞ্চের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হয়েছেন।
আরো পড়ুন ওমরাহ পালন করলেন অভিনেত্রী লামিমা লাম, প্রকাশ করলেন ছবি
Rang Tv News & entertainment
