শিরোনাম

৫০ লাখ রুবল পুরস্কার, ড্রোন চ্যাম্পিয়নশিপে আকর্ষণীয় লড়াই

বিশ্বের প্রথম আন্তর্জাতিক বেসামরিক ড্রোন টুর্নামেন্ট শুরু হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোতে। গত ৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১৭ আগস্ট পর্যন্ত। এই টুর্নামেন্টে রাশিয়া ছাড়াও অস্ট্রেলিয়া, বেলারুশ, বুলগেরিয়া, জার্মানি, ভারত, কাজাখস্তান, স্পেন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং ফ্রান্স—এই ১০টি দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।

এই টুর্নামেন্টের আয়োজক রাশিয়ার বেসামরিক ড্রোন বিষয়ক সংস্থা রাশিয়ান ড্রোন রেস ফেডারেশন। সংস্থাটির প্রেসিডেন্ট ইলিয়া গালায়েভ জানান, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ২০২৩ সালে শুরু হওয়া বেসামরিক ড্রোন খাতের উন্নয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় বিজয়ী বা চ্যাম্পিয়ন ড্রোন রেসার পাবেন ৫০ লাখ রুবল, যা বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ টাকার বেশি। উল্লেখ্য, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেসামরিক ড্রোন নির্মাণকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তার নির্দেশে ২০২৩ সাল থেকে রাশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং গত মে মাস থেকে স্কুল পাঠ্যক্রমেও ড্রোন তৈরি ও ওড়ানোর বিশেষ কোর্স চালু করা হয়েছে।

 

 

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …