শিরোনাম

সব ধরনের চরিত্রে অভিনয় করতে প্রস্তুত প্রিয়ন্তী উর্বী

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী সম্প্রতি তার অভিনয় জীবন, চরিত্র নিয়ে ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, ‘নীলচক্র’ সিনেমায় তার চরিত্রটি পুরোপুরি ইতিবাচক না হওয়া সত্ত্বেও দর্শকের প্রশংসা পেয়েছেন। প্রিয়ন্তী মনে করেন, একজন শিল্পীকে সব ধরনের চরিত্রে অভিনয় করা উচিত, এমনকি কোনো যৌনকর্মী বা রাজনীতিবিদের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও তিনি তা করতে রাজি।

No photo description available.

‘নীলচক্র’-এ ইনফ্লুয়েন্সার চরিত্রে অভিনয় করা তার জন্য কঠিন ছিল, কারণ তিনি ক্যামেরার সামনে নাচতে অস্বস্তিবোধ করেন। তবে ‘নসিব’ নাটকে ‘নাফিসা’র মতো একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।

No photo description available.

সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করে প্রিয়ন্তী বলেন, তিনি ভালো গল্প এবং চরিত্রে সুযোগ পেলে অবশ্যই কাজ করবেন। তবে এখন থেকে নাটকে কাজের সংখ্যা কমিয়ে এমন চরিত্র করতে চান, যা দর্শকের মনে ছাপ ফেলতে পারে। অভিনেতা আরশ খানের সঙ্গে তার জুটি গড়ে ওঠার পেছনে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং পরিচালকদের আগ্রহ কাজ করেছে বলে তিনি জানান।

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …