শিরোনাম

ভারতে পাচার হওয়া বাংলাদেশি শিশু তিন মাসে ২০০ জনের নির্যাতনের শিকার

ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় এক বাংলাদেশি শিশু নির্মম যৌন নির্যাতনের শিকার হয়েছে। মাত্র ১২ বছর বয়সী এই শিশু বাবা-মায়ের ওপর অভিমান করে ভারত পালিয়ে গিয়ে একটি মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে। সোমবার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তাকে উদ্ধারের আগে তিন মাস ধরে দুই শতাধিক পুরুষ তার ওপর যৌন নির্যাতন চালিয়েছে।

গত ২৬ জুলাই মীরা-ভায়ন্দর ভাসাই-ভিরার (এমবিভিভি) পুলিশের মানব পাচারবিরোধী ইউনিটের একটি অভিযানে ভাসাই শহরের নাইগাঁও থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এই অভিযানে সহযোগিতা করেছে এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন এবং হারমনি ফাউন্ডেশন। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি আব্রাহাম মাথাই বলেন, “মেয়েটি জানিয়েছে যে তাকে প্রথমে গুজরাটের নাদিয়াদে নিয়ে যাওয়া হয়, সেখানে তিন মাস ধরে ২০০ জনেরও বেশি পুরুষ তাকে যৌন নির্যাতন করে।” তিনি আরও জানান, স্কুলে ফেল করার পর বাবা-মায়ের বকার ভয়ে মেয়েটি তার পরিচিত এক নারীর সঙ্গে ভারতে পালিয়ে যায়।

পুলিশ এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত বাকিদের খুঁজে বের করার জন্য অভিযান চালাচ্ছে।

এছাড়াও দেখুন

আফগানিস্তানে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট টেলিযোগাযোগ বন্ধ

আফগানিস্তানে তালেবান সরকার এবার দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, যা এই দেশটিকে সম্পূর্ণ ইন্টারনেট …