শিরোনাম

ভারতকে টেক্কা দিতে পাকিস্তানের নতুন সমর কৌশল

প্রতিবেশী দেশ ভারতের সামরিক সক্ষমতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পাকিস্তান একটি নতুন ক্ষেপণাস্ত্র বাহিনী গঠন করেছে। বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই নতুন বাহিনীর নাম ‘আর্মি রকেট ফোর্স’ হিসেবে ঘোষণা দেন। এই ঘোষণাটি এমন সময়ে দেওয়া হলো, যখন পাকিস্তান তার ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই রকেট ফোর্স পাকিস্তানের সেনাবাহিনীর যুদ্ধ-ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। দেশটির একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, এটি সরাসরি ভারতের সামরিক শক্তির মোকাবিলা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই পদক্ষেপকে ভারতের ক্রমবর্ধমান সামরিক প্রযুক্তির বিপরীতে পাকিস্তানের একটি কৌশলগত জবাব হিসেবে দেখা হচ্ছে।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …