শিরোনাম

গলায় কিছু আটকে যাওয়ার ঝুঁকি কমাতে সতর্ক হোন

গলায় খাবার বা অন্য কিছু আটকে গেলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে সঠিক জ্ঞান থাকলে এই বিপদ এড়ানো সম্ভব। এই সমস্যা সাধারণত ঘটে দ্রুত খাবার খাওয়া, বড় টুকরা গিলে ফেলা, কিংবা খাবার খাওয়ার সময় কথা বলার কারণে। বয়স্কদের ক্ষেত্রে গলার পেশী দুর্বলতার কারণেও এই ঝুঁকি বাড়ে।

লক্ষণ ও সমাধান গলায় কিছু আটকে গেলে শ্বাসকষ্ট, কথা বলতে সমস্যা এবং অনবরত কাশি হতে পারে। এমন অবস্থায় প্রথমেই আক্রান্ত ব্যক্তিকে জোর দিয়ে কাশি দেওয়ার পরামর্শ দিন। যদি এতে কাজ না হয়, তাহলে পেটে চাপ প্রয়োগের পদ্ধতি হেইমলিচ ম্যানুয়েভার প্রয়োগ করুন। এটি আটকে থাকা বস্তুটি বের করতে সাহায্য করতে পারে। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।

সাবধানতা এই ধরনের দুর্ঘটনা এড়াতে, খাবার ধীরে ধীরে এবং ভালোভাবে চিবিয়ে খান। শক্ত খাবার ছোট ছোট টুকরা করে খাওয়া ভালো। খাবার খাওয়ার সময় কথা বলা বা হাসি দেওয়া থেকে বিরত থাকুন। এই সতর্কতাগুলো মেনে চললে গলায় কিছু আটকে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

এছাড়াও দেখুন

দিনের সেরা খাবার সকালে কী খাবেন, জানুন

দিনের শুরুতে শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি নিশ্চিত করতে সকালের নাশতা অত্যন্ত জরুরি। পুষ্টিবিদদের …